শিক্ষাসফরে যাওয়ার জন্য অর্থ ও অনুমতির আবেদন
তারিখঃ ২৮/৩/২০২৫
বরাবর,
প্রধান শিক্ষক
কে. কে. গভঃ ইনস্টিটিউশন
মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ
বিষয়: শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রসঙ্গে।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। বর্তমান সময়ে শিক্ষা সফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। অন্যান্য বছরের ন্যায় এবারও আমরা শিক্ষা সফরে যেতে আগ্রহী। আমরা এক দিনের সফরে সোনারগাঁ পানাম নগর এবং লোকশিল্প জাদুঘরে যেতে চাই।।এতে করে আমরা অজানা বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করতে পারর।
অতএব,শিক্ষা সফরের অর্ধেক ব্যয় ও অনুমতি প্রদান এবং সকল কিছুর সহযোগিতা করে আমাদের বাধিত করবেন।
বিনীত নিবেদক
শিক্ষার্থীদের পক্ষে,
তাহমিদ মাহতাব
অষ্টম শ্রেণি,
রোলনং-১২

